চাঁদপুর YWCA স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
চাঁদপুর YWCA জুনিয়র গার্লস স্কুল ও নার্সারির উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক
চাঁদপুর ওয়াইডব্লিউসিএ (YWCA) জুনিয়র গার্লস স্কুল ও নার্সারির উদ্যোগে আয়োজিত 'বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা' অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের প্রশংসা করে মাননীয় সংসদ সদস্য বলেন, আজকের তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনের সুনাগরিক হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ওয়াইডব্লিউসিএ-র পরিচালনা পর্ষদের প্রতিনিধিবৃন্দ, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য (০)
Google দিয়ে সাইন ইন করুন — আলোচনায় অংশ নিতে।