চাঁদপুর সদরের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
চাঁদপুর সদরের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। সভায় তিনি উপস্থিত প্রার্থীদের সঙ্গে স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় ইউনিয়ন পরিষদের কার্যক্রম, স্থানীয় উন্নয়ন, জনসাধারণের সমস্যা ও প্রত্যাশা এবং জনগণের সঙ্গে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত প্রার্থীরা নিজ নিজ এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরেন। মতবিনিময়ের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্য (০)
Google দিয়ে সাইন ইন করুন — আলোচনায় অংশ নিতে।