পাবলিক ডিমান্ড

সম্প্রতি জমা দেওয়া মতামত

নাগরিকদের জমা দেওয়া যেসব মতামতের উত্তর দেওয়া হয়েছে, তার তালিকা।

ম
মোহাম্মদ ফাইয়াজ আহম্মেদ০৭০৪, রঘুনাথপুর, বড় রঘুনাথপুর, চাঁদপুর সদর, চাঁদপুর · রঘুনাথপুর হাজী এ করিম খান উচ্চ বিদ্যালয়, রঘুনাথপুর · ০৮/০৯/২০২৬উত্তর দেওয়া হয়েছে
মোবাইল নেটওয়ার্ক

ওয়েবসাইটটি খুবই সুন্দর হয়েছে।ধন্যবাদ চাঁদপুর ৩ আসনের এমপি মহাদয়কে

প্রার্থীর উত্তর ধন্যবাদ আপনাকে।
ই
ইমদাদ সরকার সাকিবসুলতান গাজী বাড়ি, পশ্চিম জাফরাবাদ, চাঁদপুর মিউনিসিপ্যালিটি, চাঁদপুর সদর, চাঁদপুর · ০৬/০১/২০২৬উত্তর দেওয়া হয়েছে
জরুরি চিকিৎসা

আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? একটা জরুরী বিষয় উপস্থাপনের জন্য টেক্সট করেছি, আমি সাকিব আপনার নির্বাচনী ক্যাম্পেইন এর সদস্য একটা বিষয় অনেক দিন ধরে ভাবছিলাম তাই আপনার সাথে শেয়ার করা, আমি দুবাইতে গিয়েছিলাম সেখানে ন্যাশনাল ইমারজেন্সি সার্ভিস আছে এর মধ্যে অনেক গুলো বিভাগ আছে যেমন, মেডিকেল, ফায়ার, পুলিশিং, আরো জরূরী সার্ভিস গুলো ওই একটা সংস্থার মধ্যেই ইনক্লুডেড। এর মধ্যে থেকে অন্তত একটা মেডিকেল ইমার্জেন্সি সার্ভিস যদি চালু করা যায় জাতীয় ভাবে না হলেও চাঁদপুর-০৩ এ যদি এইটা করা যায় তাহলে জনগণ অনেক বেশি লাভবান হবে, পাশাপাশি একটা জেনারেশন ও সুইং ভোট গুলো ভালোভাবেই আমাদের দিকে মুভ করবে আমার বিশ্বাস, যদি এইই একটা ইউনিক বিষয় মানুষের সামনে এনে ফেলা যায়। মেডিকেল ইমার্জেন্সি সার্ভিস টা চালু করা গেলে আমাদের প্রত্যন্ত ও চরাঞ্চল গুলো সবচেয়ে বেশি উপকৃত হবে, সেদিন আমাদের আওতাধীন একটা চরে গিয়েছিলাম হটাৎ করেই একটা বৃদ্ধ অসুস্থ হয়ে যায় তাকে নিয়ে অনেক টানা হেচড়া করে তারপর টলার যোগে তারা চাঁদপুর প্রেরণ করে, এইটা খুবই কষ্টদায়ক বিষয়। ভাইয়া প্রি হস্পিটাল ইমারজেন্সি সার্ভিস এর মধ্যে হাসপাতালে পৌঁছানোর আগেই রোগীর কাছে গিয়ে জরুরি চিকিৎসাসেবা দেয়ার মধ্যে যেমন বিশেষায়িত কিছু এম্বুলেন্স ও প্রশিক্ষিত প্যারামেডিক দিয়ে এই সার্ভিস টা চালু করা যেতে পারে। (কিছু ধরন উল্লেখ রইলো) ১- অ্যাম্বুলেন্স সার্ভিস বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স অক্সিজেন সাপোর্ট প্রাথমিক চিকিৎসা ফার্স্ট এইড সাধারণ স্ট্রেচার ২- অ্যাডভান্সড লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স কার্ডিয়াক মনিটর ভেন্টিলেটর ওষুধ প্রয়োগ প্রশিক্ষিত প্যারামেডিক বিশেষায়িত টিম। ৩- আমাদের চরাঞ্চল গুলোর জন্য ওয়াটার এম্বুলেন্স বা স্পীড বোর্টের ব্যবস্থা করে দিলে দুর্গম এলাকায় দ্রুত পৌঁছানো যাবে এবং জনগণ চিকিৎসা সেবা টা ভালো ভাবে পাবে ওইসব অঞ্চলে। একটা জরুরি কল সেবা চালুর মাধ্যমে অপারেট করা যেতে পারে, পাশাপাশি আমাদের ২০ টা ইউনিয়নকে ভাগ করে কয়েকটা সেন্টার করে দিলে ইমার্জেন্সি এক্সেস টা ভালো পাওয়া যাবে, আমাদের পৌর তোহ কাছাকাছি ই এইখানের টা হাস্পাতাল থেকেই অপারেট করা যেতে পারে। ভাইয়া এইটা যদি কোন ভাবে বিশেষজ্ঞদের দিয়ে প্লানিং করে আমাদের নির্বাচনী ইশতেহারে এড করা যায় আমার ক্ষুদ্র রিসার্চ বলে এতে করে আমরা আমাদের প্রত্যন্ত এলাকা ও চরাঞ্চল সহ সর্বত্র একটা পজেটিভ টার্গেট এচিভ করতে পারবো এবং জনগণ এর সর্বোচ্চ উপকারীতা ভোগ করবে। বিষয় টা বিবেচনার অনুরোধ রইলো ভাইয়া।

প্রার্থীর উত্তর আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ, বিষয় গুলি গুরুত্ব সহকারে দেখা হবে।
ম
মোহাম্মদ ফারুক মিয়া৮১৫/৭৯৭, রিফিউজি কলোনী, চাঁদপুর সদর, চাঁদপুর · ২৩/১২/২০২৫উত্তর দেওয়া হয়েছে
রাস্তা মেরামোত

Road issue

প্রার্থীর উত্তর Will be solve by 2026-2027 financial year
ম
মো: বাঁধনচাঁদপুর পৌরসভা ৫নং ওয়ার্ড · ১৭/১২/২০২৫উত্তর দেওয়া হয়েছে
লোডশেডিং সমস্যা

বাসায় এক ঘণ্টা বিদ্যুৎ থাকে তো পরের ঘণ্টায় থাকে না

প্রার্থীর উত্তর ক্ষমতায় আসলে আমরা ৬ মাসের মধ্যে এই সমস্যার সমাধাণ করে ফেলবো ইনশাআল্লাহ।
জ
জয় দত্তআশিকাটি · ১৭/১২/২০২৫উত্তর দেওয়া হয়েছে
রিকশা ভাড়া নিয়ন্ত্রণ

প্রতিদিন ভাড়া নিয়ে যাত্রী ও চালকের ঝগড়া হয়। মালিকরা অতিরিক্ত ভাড়া আদায় করে, আবার যাত্রীরাও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দিতে বাধ্য হয়।

প্রার্থীর উত্তর দেখতেছি বিষয়টা