ইমদাদ সরকার সাকিব এর মতামত
সুলতান গাজী বাড়ি, পশ্চিম জাফরাবাদ, চাঁদপুর মিউনিসিপ্যালিটি, চাঁদপুর সদর, চাঁদপুর · জমা: ০৬/০১/২০২৬ · উত্তর: ১৬/০৯/২০২৬
আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? একটা জরুরী বিষয় উপস্থাপনের জন্য টেক্সট করেছি, আমি সাকিব আপনার নির্বাচনী ক্যাম্পেইন এর সদস্য একটা বিষয় অনেক দিন ধরে ভাবছিলাম তাই আপনার সাথে শেয়ার করা, আমি দুবাইতে গিয়েছিলাম সেখানে ন্যাশনাল ইমারজেন্সি সার্ভিস আছে এর মধ্যে অনেক গুলো বিভাগ আছে যেমন, মেডিকেল, ফায়ার, পুলিশিং, আরো জরূরী সার্ভিস গুলো ওই একটা সংস্থার মধ্যেই ইনক্লুডেড। এর মধ্যে থেকে অন্তত একটা মেডিকেল ইমার্জেন্সি সার্ভিস যদি চালু করা যায় জাতীয় ভাবে না হলেও চাঁদপুর-০৩ এ যদি এইটা করা যায় তাহলে জনগণ অনেক বেশি লাভবান হবে, পাশাপাশি একটা জেনারেশন ও সুইং ভোট গুলো ভালোভাবেই আমাদের দিকে মুভ করবে আমার বিশ্বাস, যদি এইই একটা ইউনিক বিষয় মানুষের সামনে এনে ফেলা যায়। মেডিকেল ইমার্জেন্সি সার্ভিস টা চালু করা গেলে আমাদের প্রত্যন্ত ও চরাঞ্চল গুলো সবচেয়ে বেশি উপকৃত হবে, সেদিন আমাদের আওতাধীন একটা চরে গিয়েছিলাম হটাৎ করেই একটা বৃদ্ধ অসুস্থ হয়ে যায় তাকে নিয়ে অনেক টানা হেচড়া করে তারপর টলার যোগে তারা চাঁদপুর প্রেরণ করে, এইটা খুবই কষ্টদায়ক বিষয়। ভাইয়া প্রি হস্পিটাল ইমারজেন্সি সার্ভিস এর মধ্যে হাসপাতালে পৌঁছানোর আগেই রোগীর কাছে গিয়ে জরুরি চিকিৎসাসেবা দেয়ার মধ্যে যেমন বিশেষায়িত কিছু এম্বুলেন্স ও প্রশিক্ষিত প্যারামেডিক দিয়ে এই সার্ভিস টা চালু করা যেতে পারে। (কিছু ধরন উল্লেখ রইলো) ১- অ্যাম্বুলেন্স সার্ভিস বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স অক্সিজেন সাপোর্ট প্রাথমিক চিকিৎসা ফার্স্ট এইড সাধারণ স্ট্রেচার ২- অ্যাডভান্সড লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স কার্ডিয়াক মনিটর ভেন্টিলেটর ওষুধ প্রয়োগ প্রশিক্ষিত প্যারামেডিক বিশেষায়িত টিম। ৩- আমাদের চরাঞ্চল গুলোর জন্য ওয়াটার এম্বুলেন্স বা স্পীড বোর্টের ব্যবস্থা করে দিলে দুর্গম এলাকায় দ্রুত পৌঁছানো যাবে এবং জনগণ চিকিৎসা সেবা টা ভালো ভাবে পাবে ওইসব অঞ্চলে। একটা জরুরি কল সেবা চালুর মাধ্যমে অপারেট করা যেতে পারে, পাশাপাশি আমাদের ২০ টা ইউনিয়নকে ভাগ করে কয়েকটা সেন্টার করে দিলে ইমার্জেন্সি এক্সেস টা ভালো পাওয়া যাবে, আমাদের পৌর তোহ কাছাকাছি ই এইখানের টা হাস্পাতাল থেকেই অপারেট করা যেতে পারে। ভাইয়া এইটা যদি কোন ভাবে বিশেষজ্ঞদের দিয়ে প্লানিং করে আমাদের নির্বাচনী ইশতেহারে এড করা যায় আমার ক্ষুদ্র রিসার্চ বলে এতে করে আমরা আমাদের প্রত্যন্ত এলাকা ও চরাঞ্চল সহ সর্বত্র একটা পজেটিভ টার্গেট এচিভ করতে পারবো এবং জনগণ এর সর্বোচ্চ উপকারীতা ভোগ করবে। বিষয় টা বিবেচনার অনুরোধ রইলো ভাইয়া।
আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ, বিষয় গুলি গুরুত্ব সহকারে দেখা হবে।