← সব লেখা
শিক্ষা

হাইমচরে শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানপ্রধান ও পরিচালনা কমিটির সভাপতিদের সঙ্গে মতবিনিময়

১০ অক্টোবর ২০২৬ ১ মিনিট পড়া ১৭ বার পঠিত তওসিফ
হাইমচরে শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানপ্রধান ও পরিচালনা কমিটির সভাপতিদের সঙ্গে মতবিনিময়

চাঁদপুরের হাইমচর উপজেলায় শিক্ষার মানোন্নয়নে করণীয় নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানপ্রধানরা উপস্থিত ছিলেন। এ ছাড়া মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসার সমন্বয়কারী এবং ম্যানেজিং কমিটির সদস্যরাও সভায় অংশ নেন। মতবিনিময় সভায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা ও অবকাঠামোগত উন্নয়নের বিষয় উঠে আসে। এ সময় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক শিক্ষাপ্রতিষ্ঠানে সুপেয় পানির জন্য নলকূপ স্থাপন, শিক্ষার্থীদের জন্য বেঞ্চ সরবরাহ এবং যেসব প্রতিষ্ঠানে বিদ্যুতের সুবিধা নেই, সেসব প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর বিষয়ে গুরুত্বারোপ করেন। সভায় হাইমচর উপজেলার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের বিষয়ে আলোচনা হয়।

শেয়ার ০

মন্তব্য (০)

Google দিয়ে সাইন ইন করুন — আলোচনায় অংশ নিতে।

  • এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!
ত
তওসিফ
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬
← সব লেখায় ফিরে যান
আরও পড়ুন

সম্পর্কিত লেখা