চাঁদপুর সদর ও হাইমচরের অসহায় ও দুস্থ মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
সম্প্রতি তিনি ৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেন আর্থিক সহায়তার চেক, যেখানে প্রত্যেক শিক্ষার্থী পেয়েছেন ১০ হাজার টাকা করে।
গত ১৪ সেপ্টেম্বর তিনি নিজ বাসভবনে এই আর্থিক সহায়তার চেক শিক্ষার্থীদের হাতে তুলে দেন।স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বাছাই করে তাদের হাতে সহায়তার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীদের অভিভাবকরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে এ ধরনের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা থমকে না যায়, সে বিষয়টি নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
তারা আরও বলেন, এ ধরনের সহযোগিতা শুধু শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহই জোগায় না, বরং তাদের আত্মবিশ্বাস বাড়াতে ও ভবিষ্যৎ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক তার বক্তব্যে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া চালিয়ে যাওয়ার আহ্বান জানানএবং ভবিষ্যতেও এলাকার মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
চাঁদপুর সদর ও হাইমচরের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ যদি নিয়মিত অব্যাহত থাকে,তাহলে চাঁদপুর অঞ্চলের বহু মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থী উপকৃত হবেন এবং শিক্ষার হার বৃদ্ধিতেও তা ইতিবাচক প্রভাব ফেলবে।
মন্তব্য (১)
Google দিয়ে সাইন ইন করুন — আলোচনায় অংশ নিতে।