← সব লেখা
অন্যান্য

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় চাঁদপুর পৌরসভায় জেলেদের ভিজিএফ চাল বিতরণ

১৩ অক্টোবর ২০২৬ ১ মিনিট পড়া ১৯ বার পঠিত সম্পাদকীয় ডেস্ক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় চাঁদপুর পৌরসভায় জেলেদের ভিজিএফ চাল বিতরণ

মা ইলিশের ২২ দিনের প্রজনন নিষেধাজ্ঞাকালীন জেলেদের জীবিকা নির্বাহ ও ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সরকারি ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও চাঁদপুর ৩ আসনের এমপি শেখ ফরিদ আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, মা ইলিশের প্রজনন মৌসুমে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে জেলেদের জন্য এ খাদ্যসহায়তা দেওয়া হয়। নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেরা যাতে জীবিকা নির্বাহে কিছুটা সহায়তা পান এবং ইলিশ আহরণ থেকে বিরত থাকতে উৎসাহিত হন, সে লক্ষ্যেই ভিজিএফ কর্মসূচির আওতায় এ চাল বিতরণ করা হয়েছে।

শেয়ার ০

মন্তব্য (০)

Google দিয়ে সাইন ইন করুন — আলোচনায় অংশ নিতে।

  • এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!
স
সম্পাদকীয় ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬
← সব লেখায় ফিরে যান
আরও পড়ুন

সম্পর্কিত লেখা