মাননীয় সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহাম্মেদ মানিকের সার্বিক নির্দেশনায় ১০০ জন দুস্থ, গরিব, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আর্থিক সহায়তার অর্থ উপকারভোগীরা যেন নিজেদের প্রয়োজন অনুযায়ী সঠিকভাবে ব্যয় করেন। চেক নগদায়নে কোনো সমস্যার সম্মুখীন হলে সংশ্লিষ্টদের অবহিত করার পরামর্শ দেন তিনি।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করে বলেন, তিনি সবসময় গরিব ও দুস্থ মানুষের কল্যাণের কথা চিন্তা করেন।
অনুষ্ঠানে উপকারভোগীদের সঙ্গে কথা বলেন শেখ ফরিদ আহমেদ মানিক। আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের চিকিৎসাসহ বিভিন্ন জরুরি প্রয়োজনে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়
মন্তব্য (০)
Google দিয়ে সাইন ইন করুন — আলোচনায় অংশ নিতে।